গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


প্রকাশিত: ০৩:২৯ এএম, ৩০ ডিসেম্বর ২০১৬

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। পরণে কালো জিন্স প্যান্ট রয়েছে।

জয়দেবপুর জংশন ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের ধীরাশ্রম এলাকায় অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। ভোররাতে অজ্ঞাত কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।