শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবি : ২ জনের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬
ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ার তারাগঞ্জ এলাকায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২০ যাত্রী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শীতলক্ষ্যা নদীতে  ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলো, নরসিংদীর শিবপুর উপজেলার পাড়াতলা গ্রামের আব্দুল হাই বাবুলের ছেলে আতিক (২৫) ও অজ্ঞাত এক শিশু (৩)।

কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। পুলিশ, উপজেলা ও ইউনিয়ন প্রশাসনের সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধার কাজে যোগ দিয়েছেন।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।