জামালপুরে কৃষক সমাবেশ শুরু
কৃষক হত্যা দিবস উপলক্ষে জামালপুরের মেলান্দহে বুধবার বিকেল ৩টায় শুরু হয়েছে কৃষক সমাবেশ।
স্থানীয় হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক লীগের এ সমাবেশে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।
এতে প্রধান বক্তা হিসেবে রয়েছেন বাংলাদেশে কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার শামসুল হক রেজা। এরই মধ্যে অতিথিবৃন্দ জামালপুর থেকে হাজরাবাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
বাংলাদেশ কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৮ মার্চ তৎকালীন বিএনপি সরকারের সময় কৃষকরা সার-তেলের জন্য মিছিল নিয়ে মেলান্দহ উপজেলা ঘেরাও করতে আসে। এদের মধ্যে আদ্রা গ্রাামের কৃষক কবির গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এএ