বরিশালে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের তালা মিছিল
নতুন জাতীয় পে-স্কেলে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের নিঃশর্তভাবে অর্ন্তভুক্ত এবং শিক্ষা জাতীয়করণসহ ২০ দফা দাবিতে বরিশালে তালা মিছিল করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।
বুধবার বেল সাড়ে ১১টায় নগরীর সিটি কলেজ চত্বরে সংগঠনের আঞ্চলিক আহ্বায়ক অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মিছিল আগে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিনুল রহমান খোকন ও মজিবুর রহমানসহ অন্যরা।
সমাবেশে বক্তারা তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়াসহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে শিক্ষক-কর্মচারীরা প্রতীকী তালা নিয়ে একটি তালা মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এমএএস/আরআই