চসিক নির্বাচনে ১৬৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


প্রকাশিত: ০২:৫২ পিএম, ২২ মার্চ ২০১৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের চতুর্থ দিন চলছে।  রোববার ১৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে গোলাম ইয়াজি দানী ও মো. ফরকান চৌধুরী নামের দুইজন মেয়র পদে, সংরক্ষিত মহিলা আসনে ১৯ জন ও ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
 
সহকারি রিটার্নিং অফিসার শফিকুর রহমান এই তথ্যরে সত্যতা নিশ্চিত করেন।
 
এদিকে আবদুল মালেক নামে এক বিএনপি প্রার্থী কাউন্সিলর পদে রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি নগরীর এনায়েত বাজার ২২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। রোববার দুপুরে তিনি জেলা নির্বাচন অফিসে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জানা গেছে,  মনোনয়নপত্র সংগ্রহকারীদের বেশীরভাগই নতুন। এবারই কেউ কেউ প্রথমবারের মতো মনোনয়নপত্র তুলেছে।
 
মনোনয়নপত্র সংগ্রহের পর আবদুল মালেক জানান, সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক এটা আমাদের কাম্য। যদি দল থেকে কোন ইতিবাচক ইঙ্গিতও না পাই তবে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে লড়বো।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।