গাজীপুরে গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা


প্রকাশিত: ১২:০০ পিএম, ২৩ মার্চ ২০১৫

সড়ক দুর্ঘটনা কমিয়ে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে গাজীপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকালে গাজীপুর জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম। কর্মশালায় গাড়ি চালকদের কর্তব্য, পেশাগত স্বাস্থ্য সমস্যা, ট্রাফিক আইন নিয়ে আলোচনা করা হবে। কর্মশালায় বিভিন্ন পরিবহনের চালকরা অংশ নেয়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাজীপুরের উদ্যোগে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, বিআরটিএর গাজীপুর সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী মো. মাসুদ আলম।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।