রংপুরে বিএনপি-জামাতের কর্মীসহ আটক ৫৮


প্রকাশিত: ১১:১৯ এএম, ২৪ মার্চ ২০১৫

নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রংপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি- জামায়াতের ১৩ কর্মীসহ ৫৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের পরিচালক মো. ইলিয়াস নুরী জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার  করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। আটক কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

অন্যদিকে জেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ জিআর ও সিআর মামলা রয়েছে বলে জানা গেছে।

এসএই্চএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।