বুধবার রাজশাহী বার নির্বাচন
বুধবার রাজশাহী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন অ্যাড. এনএএম নজরুল ইসলাম।
নির্বাচনে অংশ নেওয়া প্যানেল দু’টি হল, আওয়ামী লীগ ও বাম দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে হামিদুল হক-আব্দুল ওহহাব জেমস প্যানেল এবং বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আলহাজ নাজমুস সাদাত-জমসেদ আলী(১) প্যানেল। আর স্বতন্ত্রভাবে সহসভাপতি পদে খাইরুল বাসার এবং সাধারণ সম্পাদক পদে সামসুল আলম নির্বাচনে অংশ নিচ্ছেন।
এবারের নির্বাচনে ২১পদের বিপরীতে পৃথক দু’টি প্যানেলে ৪১জন এবং স্বতন্ত্রভাবে ২জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
সমিতিতে মোট ভোটার সংখ্যা ৫৪৩জন। প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বিতাকারী হিসেবে মনোনায়ন ফরম না উত্তোলন করায় বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আব্দুর রাজ্জাক সরকারকে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এসএইচএ/পিআর