বাবাকে হত্যাচেষ্টা, ছেলে গ্রেফতার


প্রকাশিত: ০১:১২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭
প্রতীকী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মা-বাবাকে পেটানো ও হত্যাচেষ্টার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

মা-বাবার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার পাবই এলাকা থেকে মাদকাসক্ত ছেলে নাঈমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাঈম ওই এলাকার আব্দুল আলীমের ছেলে।

রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সফিক জানান, নাঈম দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছে।

মাদকের টাকা না দিলে প্রায় সময়ই তার বাবা আব্দুল আলীম ও মাকে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।

পাশাপাশি নাঈম একজন জুয়াড়িও। মাদক কেনা ও জুয়া খেলার জন্য দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় দুপুরে মাদকাসক্ত নাঈম তার বাবা আব্দুল আলীম ও মাকে পিটিয়ে এবং বঁটি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

এ ঘটনায় আব্দুল আলীম ছেলে নাঈমকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়। পরে পুলিশ নাঈমকে গ্রেফতার করে।

মীর আব্দুল আলীম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।