না.গঞ্জে ৮০ শ্রমিকের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর শিল্প নগরীর ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডেনিম অয়্যার লিমিটেডে শ্রমিক অসন্তোষের ঘটনায় ২৯ জন শ্রমিকের নাম উল্লেখসহ ৭০/৮০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কোম্পানির সিকিউরিটি ইনচার্জ মো. আমিনুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।  

মামলার এজহারে উল্লেখ করা হয়, উপজেলার কাঁচপুর শিল্প নগরীর ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডেনিম অয়্যার লিমিটেডের ডব্লিউ জি-৪ বিল্ডিংয়ে বৃহস্পতিবার এক শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে এল লিডার আবু মুছা সরকারের নেতৃত্বে প্রায় শতাধিক শ্রমিক কাজে যোগ দেয়ার পর ১১ তলায় বিক্ষোভ করতে থাকে।

এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে বিভিন্ন মেশিন পত্র ও দরজা জানালা ভাঙচুর করে উৎপাদন বন্ধ করে দেয়। এসময় শ্রমিকরা ওই ফ্লোরে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের মারধরের হুমকি দেয়। তাছাড়া বিভিন্ন ফ্লোরের শিপমেন্টের জন্য প্রস্তুতকৃত ২ হাজার পিচ শার্ট ও ১ হাজার ২০০ পিচ লং প্যান্ট চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠান ডেনিম অয়্যার লিমিটেডে শ্রমিক অসন্তোষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কোম্পানির সিকিউরিটি ইনচার্জ মো. আমিনুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের বলেন, শ্রমিক অসন্তোষের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চলবে।
    
শাহাদত/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।