একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর দোকানপাটে হামলা ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গছে।
এ ঘটনায় প্রতিবাদ করায় একই পরিবারের নারীসহ ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আনোয়ার হোসেন জানান, একই এলাকার প্রতিপক্ষ তানভীরের সঙ্গে তার ছেলে মামুনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে তানভীর, মনজুর, মনিরুল, এমি, তুষার, কাউসারসহ অজ্ঞাত ২-৩ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের দোকানপাট, বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।
এতে প্রতিবাদ করায় আনোয়ার হোসেন, স্ত্রী নিলুফা, ছেলে নাহিদ, মামুন ও মেয়ে আশা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এ সময় হামলাকারীরা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় হামলাকরীদের ভয়ে আনোয়ার হোসেন তার মার্কেটের দোকানপাট খুলতে পারছে না। এ ব্যপারে রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। তবে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তারা।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মীর আব্দুল আলীম/এএম/আরআইপি