মণিরামপুরে ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত


প্রকাশিত: ০১:৪০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

যশোরের মণিরামপুরে ইটভাটার মাটিবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার গাংড়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন দিপু (৩২) মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মাস্টার ইন্তাজ আলী সরদারের ছেলে। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৌল থানায় কর্মরত ছিলেন।

মণিরামপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাসির জানান, পুলিশের এএসআই জাকির হোসেন দিপু পাঁচদিনের ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে এসেছিলেন। শুক্রবার পৌর শহর থেকে মোটরসাইকেলযোগে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে স্থানীয় গোল্ড ব্রিকস’র একটি মাটিবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মিলন রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।