ফতুল্লায় স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতি


প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক স্কুলশিক্ষকের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে লোকদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শনিবার ভোরে ফতুল্লার ভূইগড় পশ্চিমপাড়া এলাকা এ ডাকাতির ঘটনা ঘটে। স্কুলশিক্ষক শামীমের বাবা নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার তার বাড়িতে অনেক মেহমান ছিল। রাতেই বেশির ভাগ মেহমান যার যার বাড়িতে চলে যান। শনিবার ভোর রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল বাড়ির গেইট ভেঙে বাড়িতে প্রবেশ করে তার ছেলে শামীমের রুমে ঢুকে।

এ সময় তার ছেলে শামীম ও ছেলের স্ত্রীর হা পা ও মুখ বেঁধে নিচে ফেলে রাখে। পরে ডাকাতরা তাদের বাড়িসহ আশে পাশের অন্যদের ঘরের দরজা বাহির হতে বন্ধ করে ডাকাতি করে। এ সময় ডাকাতরা তার ছেলে শামীমের ঘরে থাকা ৪-৫ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫০ হাজার টাকা, ২টি মোবাইল সেটসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। তবে ডাকাতরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি তার।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। তবে বড় ধরনের তেমন কোনো ঘটনা না। তারা অভিযোগ দিলে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।