প্রাইভেটকারভর্তি গাঁজাসহ গ্রেফতার ১


প্রকাশিত: ১২:০২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ৯০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিঠু মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে...

শনিবার ভোরে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড থেকে কাঁচপুর হাইওয়ে পুলিশ গ্রেফতার করে। পরে হাইওয়ে পুলিশ দুপুরে বন্দর থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী মিঠু ফরিদপুর জেলার বালিয়ারচর এলাকার তোতাখানের ছেলে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী।

বন্দর থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ভোরে কাঁচপুর হাইওয়ে পুলিশ মদরপুর বাসস্ট্যান্ড থেকে একটি প্রাইভেটকার ভর্তি  ৯০ কেজি গাঁজাসহ মিঠু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে হাইওয়ে পুলিশ মাদক আইনে মামলা দিয়ে বন্দর থানায় হস্তান্তর করে।

মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।