না.গঞ্জে বাবু হত্যা মামলার আরও ২ আসামি গ্রেফতার


প্রকাশিত: ১০:০৭ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হৃদয় ওরফে বাবু হত্যাকাণ্ডে জড়িত আরও দুইজনকে গ্রেফতার করেছে জেলা গেয়েন্দা ডিবি পুলিশ। সেলিমের  স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য মতে তাদেরকে গ্রেফতার করা হয়।

সোমবার রাতে শহরের দেওভোগ মাদরাসা এলাকা তাদের গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশ নিশ্চিত করেছে। আর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তাদেরকে ৭ দিনের চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, আলমগীর হোসেন (৩৪) ও সুমন (২৭)। তারা ফতুল্লা থানার দেওভোগ মাদরাসা এলাকার বাসিন্দা। তারা আলোচিত মাদক ব্যবসায়ী হাসানের অন্যতম সহযোগী।
 
এরআগে সোমবার বাবু হত্যাকাণ্ডে গ্রেফতার মাদক ব্যবসায়ী হাসান বাহিনীর সদস্য সেলিম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, শহরের দেওভোগ এলাকায় মাদক ব্যবসার প্রভাব বিস্তার নিয়ে হৃদয় ওরফে বাবুকে তার প্রতিপক্ষ বাহিনী কুপিয়ে হত্যা করে। সেই মামলায় গ্রেফতার সেলিম আদালতে জবানবন্দি দেন।

আদালতে তার দেয়া জবানবন্দির তথ্য মতে হাসান বাহিনীর সদস্য আলমগীর ও সুমনকে গ্রেফতার করা হয়েছে। তারা বাবু হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মাদক ব্যবসার বিরোধের জেরে বাবুকে হত্যা করে হাসান বাহিনী। গত ১০ নভেম্বর বাবু হত্যার পরদিন হাসানকে প্রধান আসামি করে আরও ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন নিহত বাবুর বড় ভাই মাহমুদুল ইসলাম সুজন।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।