নৌপরিবহন সচিবের মতবিনিময় সভা


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

যশোরের স্থলবন্দর বেনাপোলের অব্যবস্থাপনা, জায়গা সংকট, গাড়ি পার্কিং, রাস্তা সংকট, লিংক রোড মেরামত ওয়ার হাউজের জন্য নতুন জায়গার প্রয়োজনসহ বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক প্যাজেঞ্জার টার্মিনালের বন্দরের প্রশাসনিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব তপন কুমারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার শওকাত হোসেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।

মো. জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।