সীতাকুণ্ডে ট্রাকচাপায় এএসআই নিহত


প্রকাশিত: ০৬:১৩ এএম, ০৪ এপ্রিল ২০১৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাপায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছেন। নিহতের নাম  জানে আলম (৪৫)। তিনি সীতাকুণ্ড শিল্পপুলিশে কর্মরত ছিলেন। শনিবার ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি ইমামনগর তালতলা সেতুর কাছে এঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের বারআউলিয়া ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন, ভোর ৫টার দিকে দুর্ঘটনার সময় জানে আলম  তালতলা সেতুর কাছে টহল দলের সঙ্গে ছিলেন।

চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডমুখী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তার পাশে থাকা জানে আলমকে চাপা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

তাৎক্ষণিকভাবে নিহত এএসআইয়ের বাড়ির ঠিকানা জানাতে পারেননি হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।