ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক
প্রায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের রেল যোগাযোগ চালু হয়েছে। রোবববার রাত তিনটার দিকে গাজীপুরের নলছাটা এলাকায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুতের ঘটনায় এই দুই বিভাগের সাথে রেল যোগাযোগ ব্ন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৯টায় লাইন মেরামত করে রেল চলাচল আবার স্বাভাবিক করা হয়।
আড়িখোলা ষ্টেশন মাষ্টার খলিলুর রহমান জানান, রাত ৩টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের আড়িখোলা রেল ষ্টেশনের অদূরে নলছাটা নামকস্থানে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়।
ঘটনার পর থেকে প্রায় সাড়ে ৬ ঘন্টা দুদিকের ট্রেন চলাচল ব্যহত ছিল। এতে করে ঢাকা থেকে চট্টগ্রামগামী পারাবত ও কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রাম এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকাগামী সিলেট এক্সপ্রেস ট্রেনের সাধারণ যাত্রীরা পড়ে ভোগান্তিতে। পরে ভোর ৫টা থেকে লাইন মেরামতের কাজ শুরু করে ৯ টার দিকে রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়।
এসএইচএ/এআরএস/এমএস