গাজীপুরে বাসে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ আটক ৬


প্রকাশিত: ০৫:১৫ এএম, ০৩ মার্চ ২০১৭

গাজীপুরে যাত্রীবাহী একটি বাসে ডাকাতির চেষ্টাকালে ৬ ডাকাতকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। এসময় ডাকাতদের কাছ থেকে একটি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, শুক্রবার ভোর ৪টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী সুপ্রভাত পরিবহনের একটি বাসে সংঘবদ্ধ একদল ডাকাত ডাকাতির চেষ্টা করে।

এসময় ওই এলাকায় দায়িত্বপালনরত পুলিশ সদস্যরা ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা পুলিশ সদস্যদের উপর হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ ৬ ডাকাতকে আটক করে।

এসময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিকালে পুলিশের ৪ কনস্টেবল বিল্লাল, শাহীন, শহিদুল ইসলাম ও লিয়াকত সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।