গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ প্যানেল জয়ী


প্রকাশিত: ০৭:৩০ এএম, ০৩ মার্চ ২০১৭

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।

এর মধ্যে সভাপতি পদে সুদীপ কুমার চক্রবর্তীসহ ১৬ পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং সাধারণ সম্পাদক পদে মো. মনজুর মোর্শেদ প্রিন্স ও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ ৫ জন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে জয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুস সালাম। এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহসভাপতি পদে মো. আখতার হোসেন ও মোহাম্মদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আজিজুল হক, লাইব্রেরি সম্পাদক পদে কাজী আলম, অডিটর পদে মুহা. মেহেদী হাসান জজ, মহিলা সম্পাদক পদে ফাহমিদা আছমত ও ৯ জন সদস্য মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. কামরুল হাসান, মো. জাকির হোসেন, নাছরিন আক্তার মায়া, মো. ফরিদ আহম্মেদ, মনজুর হোসেন, মো. আব্দুর মালেক, মাহমুদুর রহমান খান ও মো. আব্দুল হালিম সরকার সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের থেকে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে হামিদা পারভীন শৈলী ও সদস্য পদে মোসা. আজিজা আক্তার এবং মো. মোজাম্মেল হক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।