গাজীপুরে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প


প্রকাশিত: ১১:৫০ এএম, ০৫ মার্চ ২০১৭

আইসিটি ক্যারিয়ার ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সরকার একুশ শতকের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে।

বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হচ্ছে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত জনবল। দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের এ সুযোগকে কাজে লাগানোর জন্য এগিয়ে আসতে হবে।

রোববার টঙ্গী সরকারি কলেজে গাজীপুর জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্নেন্স (এলআইসটি) প্রকল্পের আইসিটি ক্যারিয়ার ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টঙ্গী সরকারি কলেজের অ্যধক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, এলআইসিটি প্রোজেক্টের টেকনিক্যাল স্পোশালিস্ট শামসুর রহমান, টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মাজিদুল ইসলাম, টঙ্গী সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রধান সমন্বয়কারী মো. কামরুল ইসলাম, ওমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া নীলা, টঙ্গী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কামরুল হাসান। এছাড়া কলেজর শিক্ষক ও শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকার ২০২১ সালের মধ্যে আইটি পেশাজীবীর সংখ্যা বর্তমান সাত লাখ থেকে ২০ লাখে উন্নীত করতে চায়। এজন্য নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে।

আইটি শিল্পের চাহিদা অনুযায়ী এলআইসিটি প্রকল্পের মাধ্যমে আইটিতে বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে ৪৫ হাজার দক্ষ মানব সম্পদ গড়ে তুলছে। দেশব্যাপী অব্যহত রয়েছে প্রশিক্ষণ কার্যক্রম।

এছাড়াও চলমান রয়েছে ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের মাধ্যমে ৫৫ হাজার ফ্রিল্যান্সার তৈরির প্রশিক্ষণ। তাছাড়া বিসিসিতে অব্যাহতভাবে তথ্য প্রযুক্তির নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এলআইসিটি প্রোজেক্টের টেকনিক্যাল স্পোশালিস্ট শামসুর রহমালের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অন্যান্য বক্তারা আইটিতে অমিত সম্ভাবনার কথা তুলে ধরে দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের আইসিটিতে ক্যারিয়ার গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনলাইন কুইজে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন বিজয়ী শিক্ষার্থীকে ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে একজন শিক্ষার্থীকে উই মোবাইলের সৌজন্যে একটি করে স্মার্ট মোবাইল ফোন পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।