গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু


প্রকাশিত: ০৭:১৫ এএম, ০৬ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর।

জয়দেবপুর থানা পুলিশের কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. মোবারক হোসেন জানান, রোববার রাত ৯টার দিকে  কোনাবাড়ি এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি ট্রান্সফরমারে বিকট শব্দে স্পার্ক করে তার ছিড়ে ওই নারীর ওপর পড়ে। এতে বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।