কুমিল্লায় নৌকা-ধানের শীষ নিয়ে মাঠে প্রার্থীরা


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১৫ মার্চ ২০১৭

আগামী ৩০ মার্চ অনু্ষ্ঠিতব্য কুমিল্লা সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর টাউন হল মিলনায়তন থেকে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল ৩ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক প্রদান করেন। এখন চলছে কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ।

এদিকে প্রতীক পেয়েই নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা দলীয় কার্যালয়ে গিয়ে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করেন।

Comilla
অপরদিকে বিএনপির মনিরুল হক সাক্কু দলীয় নেতাকর্মীদের নিয়ে নগরীর বিষ্ণুপুর এলাকায় প্রচারণায় বের হন। অপর মেয়র প্রার্থী জেএসডির শিরিন আক্তার পেয়েছেন তালা প্রতীক।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।