গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নাটাবের মতবিনিময় সভা


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৯ এপ্রিল ২০১৫

গোপালগঞ্জে যক্ষা রোগ প্রতিরোধে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে নাটাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখার উদ্যোগে রোববার সকালে নজরুল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নাটাব জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা.আবিদ হাসান শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যক্ষা রোগ বিশেষজ্ঞ ডা. পরিমল সরকার।

আলোচনায় অংশ নেন নাটাবের কেন্দ্রীয় অফিসের ফিল্ড লেভেল স্টাফ অলোক কুমার দাস, ডেমিয়েন ফাউন্ডেশনের টিএলসিএ শুধাংশু বৈরাগী, নাটাব জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া অারিফুজ্জামান রিফু, নির্বাহী সদস্য রবীন্দ্র নাথ অধিকারী, সাংবাদিক এস এম হুমায়ূন কবীর প্রমুখ।

এসএস/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।