বরিশালে হরিজন উৎসব
হরিজন সম্প্রদায়ের সামাজিক মর্যাদা, স্বীকৃতি ও মানুষ হিসেবে উপযুক্ত সম্মান প্রদানের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসকের উদ্যোগে হরিজন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে নগরীর রাজা বাহাদুর রোডের বরিশাল মহিলা ক্লাবে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম। উৎসব চলে রাত পর্যন্ত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ নেওয়াজ শাহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেসুর রহমান, কাউন্সিলর কোহিনুর বেগম প্রমুখ। হরিজন সম্প্রদায়ের ছয় শতাধিক মানুষ এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
উৎসবে পরিচ্ছন্নতা কর্মী হরিজনদের ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
এমজেড/একে/আরআই