আ জ ম নাছিরের প্রচার কাজে বাধা : আটক ২


প্রকাশিত: ১১:২২ এএম, ২০ এপ্রিল ২০১৫

নগরীর চট্টগ্রাম কলেজে মেয়র প্রার্থী আ জ ম নাছিরের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে জামায়াত-শিবিরের ক্যাডারদের বাধার সম্মুখীন হয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ চট্টগ্রাম কলেজ থেকে শিবির কর্মী সন্দেহে দু’জনকে আটক করেছে।

প্রচারণা চালাতে গিয়ে পূর্ব গেইটে স্বাচিপ নেতারা ঢোকার সময় কয়েকজন শিবিরের নেতাকর্মী তাদের বাধা দেন। বাধা পেয়ে স্বাচিপ নেতারা ফিরে যান এবং পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শিবির সন্দেহে এসময় দুই জনকে আটক করে পুলিশ। এদের জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এমজেড/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।