প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
চট্টগ্রামের গোসাইলডাঙা বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম চৌধুরীর বিরুদ্ধে ছাত্রীদেরকে যৌন হয়রানি ও কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষকতা একটি মহান পেশা। মানুষরূপী কিছু নরপশুর কারণে মহান এ পেশাকে কলঙ্কিত করা হচ্ছে। এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন যাবৎ এসব কোমলমতি ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। কিন্তু লোকলজ্জার ভয়ে ছাত্রীরা এতদিন মুখ খোলেনি। অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে তার স্বরূপ উন্মোচিত হয়েছে।
মানববন্ধনের মাধ্যমে অবিলম্বে এ শিক্ষককে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। শিক্ষারর্থী ও অভিভাবক ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, মোহাম্মদ নুরুন্নবী লিটন, ফেরদৌসি আকবর প্রমুখ।
এমজেড/এমএস