চট্টগ্রামকে গ্রিন মেগাসিটি ও ডিজিটাল করার প্রত্যয় নাছিরের


প্রকাশিত: ০৯:৪১ এএম, ২২ এপ্রিল ২০১৫

চট্টগ্রামকে গ্রিন মেগাসিটি ও ডিজিটাল নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাগরিক কমিটি মনোনীত মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বুধবার বেলা সাড়ে ১১টায় তিনি নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।

ইশতেহারে জলাবদ্ধতা নিরসনে ছয় দফা কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন আ জ ম নাছির। ছয় দফা কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে খাল ও নালাগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা, আবর্জনা পরিষ্কারে বোর্ড গঠন, নতুন খাল খনন, কর্ণফুলীর মুখে স্লুইস গেইট নির্মাণ, কর্ণফুলীর মাঝে জেগে ওঠা চর খনন করা এবং ১৯৯৫ সালে সিডিএ প্রণীত মাস্টার প্ল্যান বাস্তবায়ন অন্যতম।

ইশতেহার ঘোষণার এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আবদুল্লাহ, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমীন, সাংসদ সাইমুম সরওয়ার কমল, নিজামউদ্দিন হাজারীসহ নাগরিক কমিটি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসএস/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।