খুলনায় হরতালের খবর নেই
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা হরতাল একেবারেই ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে খুলনায়।
বুধবার দুপুর পর্যন্ত নগরীর কোথাও হরতালের পক্ষে-বিপক্ষে কোনো মিছিল ও সমাবেশ দেখা যায়নি। জীবনযাত্রা রয়েছে একেবারেই স্বাভাবিক।
এদিকে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান দেখা যায়। রাস্তায় পিকেটিং না থাকায় চলাচল স্বাভাবিক রয়েছে গণপরিপবহনসহ সব ধরনের যানবাহনের।
এছাড়াও খোলা রয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও দোকান পাট। তবে শপিংমল এবং বড় বিপণি বিতানগুলো বন্ধ থাকতে দেখা গেছে।
এমএএস/আরআইপি