সীমান্তের ওপারে ১০টি স্বর্ণের বারসহ আটক ১


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৫ এপ্রিল ২০১৫

যশোরের শার্শার শিকারপুর সীমান্তের বিপরীতে ভারতের গাংগুলিয়া সীমান্তে শনিবার দুপুরে এক কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ জাহানারা বেগম (৩৫) নামে এক নারী চোরাকারবারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

আটক জাহানারা বেগম ভারতের গাংগুলিয়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। ভারতের গাংগুলিয়া গ্রামের লোকমান আলী জানান, বাংলাদেশের শিকারপুর সীমান্ত থেকে জাহানারা বেগম নামে এক নারী হাঁটতে হাঁটতে গাঙ্গুলিয়া সীমান্তের দিকে আসেন। এসময় ভারতের মোস্তাকপুর বিএসএফ ক্যাম্পের টহল দল সন্দেহজনক ওই নারীকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। এ ঘটনায় বিএসএফ সদস্যরা জাহানারার স্বামী আতিয়ারকে আটকের জন্য সীমান্ত অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে।

২৬ বিজিবি ব্যাটালিয়নের শিকারপুর ক্যাস্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল খালেক জাগো নিউজকে জানান, ভারতের অভ্যন্তরের ঘটনা আমাদের জানা নেই। এরকম কোন খবর আমাদের কাছে নেই।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।