নড়াইলে ফসলের ন্যায্য মূল্যের দাবিতে কৃষকের মানববন্ধন
নড়াইলে ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। রোববার দুপুরে শহরের রুপগঞ্জ বাজার বাসস্ট্যান্ডের নড়াইল-যশোর সড়কে বাংলাদেশ কৃষক সমিতির নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মো. শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. বরকত উল্লাহ, কামাল উদ্দিন রাসেল, মো. আল-আমিনসহ অনেকে।
বক্তরা অবিলম্বে কৃষকের উৎপাদিত পণ্যের দাম বৃদ্ধি এবং সার, বীজ, কীটনাশকসহ সকল কৃষি পণ্যের দাম কমানোর দাবি জানান।
এসএস/আরআইপি