জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি


প্রকাশিত: ০৫:১৬ এএম, ২৮ এপ্রিল ২০১৫

`সরকারি আইনি সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযুক্ত হলো এবার` এই স্লোগানকে ধারণ করে নড়াইল জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটির উদ্যোগে আদালত চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালিতে নড়াইলের জেলা ও দায়রা জজ মো. আবুল বাসার মুন্সী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, জেলা আইনজীবি সমিতির সভাপতি সাঈফ হাফিজুর রহমান খোকন, সিনিয়র সহকারী জজ তসলিম আরিফ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম, মো.  হারুন অর রশিদ, সহকারী জজ মো. তাওহীদ আল-আজাদ, রায়হান চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মামুন ভূঁইয়াসহ আইনজীবি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ও দায়রা জজ মো. আবুল বাসার মুন্সী, সমাজের অসহায় ও গরীব মানুষ যাতে লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহায়তা পান সে ব্যাপারে প্রচার-প্রচারণা বৃদ্ধিসহ সকলকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।