বেনাপোলে আগুনে পুড়ে শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ৩০ এপ্রিল ২০১৫

যশোরের বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামে ধান সিদ্ধ করা একটি আগুনের চুলার মধ্যে পড়ে আবু বক্কার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহম্পতিবার ভোর ৪টার দিকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সে ওই গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

বেনাপোল ২ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শাহাবুদ্দিন আহমেদ মন্টু জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির উঠানে খেলতে গিয়ে একপর্যায়ে ধান সিদ্ধ করা চুলার মধ্যে পড়ে যায় শিশু আবু বক্কার। এতে চুলার আগুনে পুড়ে মারাত্মক দগ্ধ হয় সে। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহসাপতিবার ভোরে তার মৃত্যু হয়।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।