রাজশাহীতে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
রাজশাহীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন ওলি বাবার মাজার এলাকার রেললইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাজশাহী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জাগো নিউজকে জানান, শনিবার সকালে এলাকাবাসী লাশটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর রেলওয়ে পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে। লাশের শরীরে কালো রঙের ট্রাউজার এবং আকাশি রঙের গেঞ্জি রয়েছে।
তিনি আরও জানান, গেঞ্জির পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমাকে যেন মহিষবাথান গোরস্থানে দাফন করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহরিয়ার অনতু/এসএস/পিআর