বরিশালে ৩০ লাখ টাকা মূল্যের রেনু পোনা জব্দ


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ০২ মে ২০১৫

বরিশালের হিজলা- মেহেন্দীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীর কোদালপুর ঘাট থেকে ৩০ লাখ টাকা মূল্যের বাগধা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার দুপুর ১২ টার দিকে এ অভিযান চালানো হয়।

চীফ পেটি অফিসার আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ট্রলার থেকে রেনু পোনা ট্রাকে তোলার প্রস্তুতি চলছিল। অভিযান টের পেয়ে রেনু পোনা রেখে সকলে পালিয়ে যায়।

এসময় ট্রলার থেকে ৯ লাখ রেনু পোনা জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৩০ লাখ টাকা। পরবর্তীতে হিজলার ইউএনও তাজিমুর রহমানের উপস্থিতিতে রেনু পোনা মেঘনায় অবমুক্ত করা হয়।

প্রতিনিধিএসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।