নিরাপদ সড়ক বাস্তবায়নে ট্রাফিক নিয়ম মানতে হবে : নিসচা
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখার উদ্যোগে ও সিডিপি’র সহযোগিতায় বুধবার ১২টায় নগরীর খুলনা মডেল স্কুলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সড়ক নিরাপত্তা সম্পের্কে সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ। খুলনা মডেল স্কুলের প্রধান শিক্ষক মাহমুদ আলম এর সভাপতিত্বে ও নিসচা খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা খুলনা জেলা উপদেষ্টা শ্যামল সিংহ রায়, নিসচা খুলনা জেলা শাখার সভাপতি মো. হাছিবুর রহমান হাছিব, সমাজ সেবক শেখ আব্দুল হালিম। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী সিডিপি’র সহযোগী সমন্বয়কারী রমা দাশ, এসএম এ রহিম প্রমুখ।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী এ কর্মসূচীর ৩য় দিন চলছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়ন আজ সময়ের দাবি। প্রতিদিন অকালে হারিয়ে যাচ্ছে অসংখ্য প্রাণ। পঙ্গু হচ্ছে হাজার মানুষ। নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। সকলে সচেতন হলে নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব হবে। এজন্য ট্রাফিক নিময় মানতে হবে। দক্ষ ড্রাইভার তৈরি করতে হবে।
আলমগীর হান্নান/এসএস/আরআইপি