কেসিসি মেয়রের নির্মাণাধীন সড়ক পরিদর্শন
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বুধবার দুপুর ১২টায় নগরীর লবনচরায় নির্মাণাধীন রিভার ভিউ রোডের চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেন।
কেসিসির তত্ত্বাবধানে পরিচালিত নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এসময় অন্যদের মধ্যে কেসিসির কাউন্সিলর মুহাঃ আমান উল্লাহ আমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. ছয়ফুদ্দিন, কেসিসির নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, স্থপতি রেজবিনা খানম, সহকারী প্রকৌশলী মো. মাসুদ করিম, শেখ মোহাম্মদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সিটি মেয়র সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে নগরীর টুটপাড়া ম্যাটারনিটি হাসপালের উন্নয়ন কাজ, টাউন জামে মসজিদের মিনার নির্মাণ কাজ, জলিল সরণীতে নির্মাণাধীন ড্রেনের কাজ, বয়রা আব্বাস হোসেন সড়কের উন্নয়ন কাজ ও আধুনিকায়নের লক্ষ্যে নিরালা পার্কের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করেন।
এমএএস/আরআইপি