ঘরের দরজা ভেঙে কলেজ ছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ


প্রকাশিত: ০৬:৪২ এএম, ০৯ মে ২০১৫

গোপালগঞ্জে রথীন ঘোষ নামে এক বখাটের দেওয়া অ্যাসিডে ঝলসে গেছে কলেজ ছাত্রীর মুখমণ্ডল। শুক্রবার মধ্য রাতে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার ওই কলেজ ছাত্রীর নাম আঁখি বাগচী (১৭)। সে কৃষ্ণপুর সপ্তদশ পল্লী মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের টুঠামান্দ্রা গ্রামের সুভাষ বাগচীর মেয়ে।

কৃষ্ণপুর সপ্তদশ পল্লী মহাবিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শেখর চন্দ্র বিশ্বাস জানান, পার্শ্ববর্তী ঘোষালকান্দি গ্রামের সুধাংশু ঘোষের ছেলে রথীন ঘোষ আঁখিকে কলেজে যাওয়া আসার পথে প্রায় উত্যক্ত করতো। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে একটি সালিশ সভা হয়।

আহত আাঁখি জানান, শুক্রবার রাত ৩ টায় রথীন ঘোষের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার মুখমণ্ডল, গলা, ডান ও বাম হাতের বেশ কিছু অংশ ঝলসে গেছে।

আঁখির মা মমতা বাগচী জানান, আঁখিকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নেওয়া হয়।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের কনসালটেন্ট ডা. অনুপ কুমার মজুমদার  জানান, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে রেফার করা হয়েছে।

হুমায়ুন কবীর/এএইচ/আরআই/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।