গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৯ মে ২০১৫

গোপালগঞ্জে ট্রাকটরের চাপায় চালক নূর আলম সিকদার (২৮) নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আলম সিকদার বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রামের আলমগীর সিকদারের ছেলে।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রথীন্দ্রনাথ তরফদার জানান, নূর আলম ওড়াকান্দি গ্রামে একটি জমি চাষ দিয়ে অপর একটি জমি চাষ করতে যাচ্ছিলেন। এসময় একটি কালভার্ট অতিক্রম করার সময় ট্রাকটরটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ফলে চালক ট্রাকটরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

এস এম হুমায়ূন কবীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।