ডা. ইমরানসহ ৩ জনের বিরুদ্ধে সমন জারি


প্রকাশিত: ০৯:৪২ এএম, ৩১ মে ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারসহ তিনজনের বিরুদ্ধে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু বাদী হয়ে বুধবার সকালে এ মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন- গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাস ও নাসির উদ্দিন।

আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১৫ অক্টোবর সশরীরে তাদের আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেয়া হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।