যশোরে মহিলা জামায়াতের ৩৭ নারী কর্মী আটক


প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৪ জুন ২০১৭

যশোরে নাশকতা পরিকল্পনার অভিযোগ মহিলা জামায়াতের দুই রোকনসহ ৩৭ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই জামায়াতের রোকন হলেন, সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মাও. আব্দুর রশিদের স্ত্রী রিজিয়া বেগম ও বসুন্দিয়া বিনিময়পাড়া এলাকার খোকন মিয়ার স্ত্রী শাহনাজ বেগম।

বসুন্দিয়া ফাঁড়ি ইনচার্জ এসআই ফজর আলী জানান, জামায়াতের একদল নারী কর্মী বসুন্দিয়া বিনিময়পাড়া এলাকার লুৎফর রহমানের বাড়িতে গোপন বৈঠক করছিল। এসময় পুলিশ অভিযান চালিয়ে মহিলা জামায়াতের দুই রোকনসহ ৩৭ নারী কর্মীকে আটক করেছে। তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা নাশকতার পরিকল্পনা করছিল বলে জানান এসআই ফজর আলী।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।