বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ যুবক আটক


প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৫ জুন ২০১৭

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ বাবুল হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার সকালে তাকে আটক করা হয়।

আটক বাবুল হোসেন বেনাপোল পুটখালী গ্রামের মৃত ইবাদুল হোসেনের ছেলে।

২১-বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিজিবি সদস্যরা বেনাপোল সীমান্তের পুটখালী এলাকার জেলে পাড়ায় অবস্থান নেয়। স্বর্ণ পাচারের সময় তারা বাবুলকে হাতেনাতে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে এক কেজি ১০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পাচারকারী বাবুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হবে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।