যশোরে ১০ চালককে জরিমানা
যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাস ও ট্রাকে ভি অ্যাঙ্গেল ও বাম্পার থাকা এবং ট্যাক্স টোকেন, ফিটনেস ও বীমা না থাকায় গড়াই পরিবহন, গাজী ট্রাভেলস ও ট্রাকের ১০ জন চালককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গড়াই পরিবহনের চালক মিনারুল ১ হাজার টাকা, টুটুল ১ হাজার টাকা, সাইদুর ২ হাজার টাকা, গাজী ট্রাভেলসের চালক সৈয়দ আলী ১ হাজার টাকা এবং অপর বাস চালক মুন্না, মতিয়ার, জাহাঙ্গীর ও জীবন প্রত্যেকের কাছ থেকে ৫শ টাকা করে জরিমানা আদায় করা হয়।
এছাড়াও ট্রাকচালক বাবুল ২ হাজার টাকা ও স্বপন বাবু নিকট থেকে ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫১, ১৫২ ও ১৫৫ ধারা মোতাবেক বাস ও ট্রাকে ভি অ্যাঙ্গেল ও বাম্পার থাকা এবং ট্র্যাক্স টোকেন, ফিটনেস ও বীমা না থাকায় ১০ জন চালককে জরিমানা করা হয়েছে।
মিলন রহমান/এমএএস/পিআর