বাবুগঞ্জে জেলেদের মাঝে চাল বিতরণ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা খাদ্য গুদামের সামনে ৪ শত ২২জন জেলের মাঝে ৩৭ কেজি করে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম, রহমতপুর ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগের সভাপতি সামসুল হক প্যাদা প্রমুখ।
সাইফ আমীন/এসএস/আরআইপি