বানারীপাড়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৪ মে ২০১৫

বরিশালের বানারীপাড়া উপজেলার পৌর ছাত্রলীগের আহ্বায়ক মো. রুহুল আমিন রাসেল মালকে (২৫) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উজিরপুর উপজেলার গুঠিয়া থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

রাসেল বানারীপাড়া উপজেলার কুন্দিহার গ্রামের বাসিন্দা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মালের ছোট ছেলে।

উজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুঠিয়ার চাঙ্গুরিয়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনক গতিবিধি দেখে রাসেলকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৫০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আটকের সময় সে নিজেকে ছাত্রলীগ নেতা বলে পরিচয় দেয় বলে জানান ওসি।

সাইফ আমীন/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।