ফতুল্লায় ২ শিবিরকর্মী আটক


প্রকাশিত: ১০:১৫ এএম, ২০ জুন ২০১৭

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দুই শিবিরকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জসিমউদ্দিন (৩৩) ও মেহেদী হাসান (২০)।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, ওই দুই শিবিরকর্মী তাদের ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর ছবি পোস্ট ও মন্তব্য করেছে- এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আরও তথ্য উদঘাটনের জন্য তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।