১২ লাখ টাকা মূল্যের রূপা উদ্ধার


প্রকাশিত: ০৩:২৬ এএম, ১৮ মে ২০১৫

যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ১২ লাখ টাকা মূল্যের ১০ কেজি রূপার চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, রোববার বিকেল ৬টার মধ্যে ভারত থেকে একটি রুপার চালান বাংলাদেশে প্রবেশ করে। বিষয়টি জানতে পেরে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনে (ঢাকা মেট্রো ব-১৪-৩৯৩৭) অভিযান চালায় বিজিবি। এসময় বাসের মধ্যে একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১০ কেজি রূপা।

তিনি আরো জানান, বিজিবির অভিযান টের পেয়ে রূপা পাচারকারী কৌশলে পালিয়ে যান। উদ্ধার করা রূপা বেনাপোল কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

মো. জামাল হোসেন/এমজেড /এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।