সোনারগাঁ থানার ৪ এসআই প্রত্যাহার


প্রকাশিত: ১১:১০ এএম, ২০ জুন ২০১৭
প্রতীকী ছবি

অনৈতিক কর্মকাণ্ডসহ নানা অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের চার উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা (ক্লোজ) হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতার বাণিজ্য, ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ওই চার এসআইকে সোনারগাঁ থানা থেকে প্রত্যাহার করে শহরের মাসদাইরে পুলিশ লাইনে নেয়া হয়।

এরা হলেন- দিদারুল ইসলাম, মারুফুর রহমান ওরফে কেতরা মারুফ, জহিরুল ইসলাম ও নাজমুল আলম।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের রিজার্ভ অফিসার (আরও) মনির হোসেন বিষয়টি স্বীকার করে জানান, সোনারগাঁ থানার চার এসআইকে দুপুরে প্রত্যাহার করে নেয়া হয়।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ওই চারজনের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ থাকার ফলেই পুলিশ সুপার তাদের প্রত্যাহার করেছেন।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।