অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বরিশালে আটক ৬
বরিশালের চরমোনাই ফেরিঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২টি বালু বহনকারী বলগেট, ১টি ড্রেজারসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। বুধবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।
আটকৃরা হলেন, শামীম হাওলাদার (৩২), মো. খাইরুল ইসলাম (৪০), কাওসার হাওলাদার (২০), মো. মানিক মোল্লা (৩২), মো. জুয়েল (২৫) ও মো. হেলাল (৩৫)।
কোস্টগার্ড বরিশাল স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম সাদেকুর রহমান জানান, অবৈধ ভাবে কীর্তনখোলা নদীতে বালু উত্তোলন করছে এমন সংবাদ পেয়ে তারা অভিযান চালান। এসময় দুটি বলগেট এবং একটি ড্রেজারসহ ৬ শ্রমিককে আটক করেন।
তিনি আরো জানান, আটক শ্রমিকদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করতে জেলা প্রশাসনের কার্যালয়ে নেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিচার করা হবে।
সাইফ আমীন/এসকেডি/আরআইপি