বরিশালে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২০ মে ২০১৫

গেল কয়েক মাসে বিএনপি-জামায়াতের সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজ শর্তে সুদমুক্ত কৃষি ঋণ প্রদান এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়াসহ ৭ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা।

বুধবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা কমিটির সভাপতি নজরুল হক নিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক অ্যাড. টিপু সুলতান এমপি, শান্তি দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মাারকলিপি প্রদান করেন তারা।

সাইফ আমীন/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।